ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

অভিনব কায়দায় টাকা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ পুলিশ

ads

অভিনব কায়দায় টাকা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।  শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে বরিশাল ও খুলনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল জেলার মূলাদি থানার উত্তর পাতারচর গ্রামের মাওলানা আব্দুল হাই তালুকদারের ছেলে মো. রেদোয়ান তালুকদার (৪০) ও খেলজা জেলার রুপসা থানার দেয়ারা পশ্চিমপাড়া গ্রামের রব শেখের ছেলে মো. আবিদুল হাসান ওরফে মিন্টু শেখ (৪৫)।


গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন এ তথ‌্য নিশ্চিত করেন।


তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর গোপালগঞ্জ পোস্ট অফিস থেকে সুরেশ চন্দ্র বিশ্বাস ও তার স্ত্রী হেমলতা বিশ্বাসের সঞ্চয় পত্রের ১০ লাখ টাকা উত্তোলন করেন। এসময় টাকা ছিনতাই চক্রের চার সদস্যের একটি দল অভিনব কায়দায় ১০ লাখ টাকা সুকৌশলে নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় সুরেশ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ে করলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ও প্রযুক্তি ব্যবহার করে বরিশাল ও খুলনায় অভিযান চালিয়ে টাকা ছিনতাই চক্রের দুই সদস্য মো. রেদোয়ান তালুকদার ও মো. আবিদুল হাসান ওরফে মিন্টু শেখকে গ্রেপ্তার করে।


পরে শুক্রবার বিকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয় বলে জানান ছানোয়ার হোসেন।

ads
ads
ads

Our Facebook Page